ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গার্দিওলা বিশ্বাস করছেন, রিয়াল মাদ্রিদকে আবার সঠিক পথে ফিরিয়ে আনবেন আলোনসো।

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / ২০৮৪ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা রিয়াল মাদ্রিদকে ইউরোপের সেরা দল হিসেবে মানেন, যদিও তারা কিছুটা বাজে সময় পার করছে। তার বিশ্বাস, শাবি আলোনসো আবারো রিয়ালকে সঠিক পথে ফিরিয়ে আনবেন। তবে চ্যাম্পিয়ন্স লিগে লক্ষ্য শুধুই প্রতিপক্ষকে হারানো। অন্যদিকে, লিগে ব্যর্থতা কাটিয়ে রিয়ালও জয়ে ফিরতে চাইছে।

ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ২টায়, ইতিহাদ স্টেডিয়ামে।

শাবি আলোনসোর অধীনে রিয়াল মাদ্রিদ শুরুটা বেশ শক্তিশালী করেছিল। সমর্থকরা তাই লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা পুনরুদ্ধারের আশায় বুক বেঁধেছে। তবে লিগের মাঝপথে ছন্দ হারিয়েছে দল। একের পর এক ড্র এবং সাম্প্রতিক ম্যাচে হারের ফলে শিরোপা প্রতিযোগিতায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে পিছিয়ে পড়েছে মাদ্রিদ।

চ্যাম্পিয়ন্স লিগে এই চাপ কাটাতে চাইছেন শাবি আলোনসো। ৫ ম্যাচে ৪ জয়ে গ্রুপ পর্ব শুরুটা ভালো হলেও এবার কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে রিয়ালকে—ম্যানচেস্টার সিটির বিপক্ষে ইতিহাদে।

ম্যাচের আগে রিয়াল কোচকে আরও চিন্তায় ফেলে দিয়েছে ইনজুরি সমস্যা। ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, ডিন হুইসেন, কার্ভাহাল ও মেন্ডি ইতিমধ্যে অনুপস্থিত, সেখানে নতুন করে যোগ হয়েছে এডার মিলিতাও ও কামাভিঙ্গার অনুপস্থিতি। তবে কিলিয়ান এমবাপ্পের ধারাবাহিক পারফরম্যান্স কিছুটা স্বস্তি দিচ্ছে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, “সান্তিয়াগো বার্ন্যাবুতে যা হয়েছে তা ভুলে যেতে চাই। আমাদের একটাই লক্ষ্য—সিটিকে হারানো এবং জয় নিশ্চিত করা।”

রিয়ালের শুরুর একাদশে থাকবেন ভিনিসিউস, আর্দা গুলার, বেলিংহ্যাম ও চুয়ামেনি। দুই রাইটব্যাক ইনজুরির কারণে দায়িত্ব সামলাবেন ভালভার্দে। মিলিতাওর অনুপস্থিতিতে সুযোগ পাবেন রাউল অ্যাসেন্সিও, সঙ্গে থাকবেন রুডিগার ও কারেরাস। রদ্রিগোও দেখা যেতে পারে শুরুর একাদশে।

অন্যদিকে, ইউরোপে সম্প্রতি এক ম্যাচ হেরে ব্যাকফুটে রয়েছে ম্যানচেস্টার সিটি। শীর্ষ আটে জায়গা ধরে রাখতে এই ম্যাচে জয়ই একমাত্র লক্ষ্য। রিয়াল মাদ্রিদ সম্পর্কে ভালো জানাশোনা গার্দিওলা বলেছেন, “রিয়াল সবসময়ই কঠিন প্রতিপক্ষ। তারা বাজে সময় কাটাচ্ছে বলে মনে হতে পারে, তবে শাবি আলোনসো দারুণ কোচ এবং এই দলকে আবারও সঠিক পথে নিয়ে আসবেন। তবে আমরা জিততে চাই। ছেলেরা সবাই ফিট, আশা করি দারুণ ম্যাচ হবে।”

ম্যানসিটির হয়ে আর্লিং হলান্ড দুর্দান্ত ছন্দে রয়েছেন। ফোডেন, ডকু, রেইন্ডার্স ও সিলভারা শুরুর একাদশে থাকবেন। ডিফেন্সে দায়িত্ব সামলাবেন ভার্দিওল, সঙ্গে থাকবেন ডিয়াজ, নুনেস ও নিকো ও রেইলি।

পরিসংখ্যানও রিয়ালের পক্ষে কথা বলছে। শেষ চারবার রিয়ালের বিপক্ষে সিটি একটিতেও জয় পায়নি। এবার ইতিহাদে সেই আক্ষেপ মেটাতে চাইবে সিটিজেনরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

গার্দিওলা বিশ্বাস করছেন, রিয়াল মাদ্রিদকে আবার সঠিক পথে ফিরিয়ে আনবেন আলোনসো।

আপডেট সময় : ০৭:১৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫