ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

চোরের হামলায় নিহত র‌্যাব সদস্যের স্ত্রী।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:১৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / ২১০৫ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ভোরের দিকে চুরি করতে এসে লিপি খাতুন (৩৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে শিমলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লিপি খাতুন কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর এলাকার মহর উদ্দিনের স্ত্রী। মহর উদ্দিন ঢাকার মোহাম্মদপুর র‌্যাব-২ এ কর্মরত রয়েছেন। লিপি খাতুন শিমলা বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানিয়েছে, বুধবার রাতে লিপি খাতুন মেয়েকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে চোর ঘরে ঢুকে তাকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে এবং নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠাচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্ছু মিয়া জানান, হত্যাকাণ্ডটি একটি চুরির চেষ্টা থেকে ঘটেছে।

উল্লেখ্য, এর আগে সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে বাসার মালামাল চুরি করার সময় লায়লা আফরোজ (৪৮) ও তার কন্যা নাফিসা লাওয়াল বিনতে আজিয়াকে (১৫) হত্যা করার ঘটনায় গ্রেফতার করা হয়েছে গৃহকর্মী আয়েশাকে (২০)।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

চোরের হামলায় নিহত র‌্যাব সদস্যের স্ত্রী।

আপডেট সময় : ০১:১৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫