ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

বাংলাদেশকে ভালোবাসেন এমন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এখনই সময়’—সব গণতন্ত্রকামী মানুষের এক হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯৪ বার পড়া হয়েছে

ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি বুঝতে পারছেন না বর্তমানে তিনি কোন বাংলাদেশে বসবাস করছেন। ৭৭ বছরের জীবনে স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে আজীবন সংগ্রাম করলেও আজকের বাংলাদেশ সেই স্বপ্নের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এক যৌথ প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদ এ সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, বিষয়টি কোনো একটি সংবাদমাধ্যমকে ঘিরে নয়, বরং এটি সরাসরি গণতন্ত্রের ওপর আঘাত। স্বাধীনভাবে চিন্তা ও মত প্রকাশের অধিকার ক্ষুণ্ন হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জুলাই যুদ্ধের চেতনার ওপরও আঘাত এসেছে, যা ছিল এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের ব্যানারে নয়, বরং সব গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। শুধু সচেতনতা বা প্রতীকী প্রতিবাদ যথেষ্ট নয়—দেশকে ভালোবাসেন এমন সবাইকে সর্বশক্তি নিয়ে দাঁড়িয়ে এই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বাংলাদেশকে ভালোবাসেন এমন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এখনই সময়’—সব গণতন্ত্রকামী মানুষের এক হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

আপডেট সময় : ০১:০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫