শিরোনাম ::
ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচের মৃত্যু
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০১:৩৭:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / ২১১৯ বার পড়া হয়েছে
মাঠে অসুস্থ হয়ে পড়ার পর দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি।
বিপিএলের দ্বাদশ আসরে নিজেদের প্রথম ম্যাচে শনিবার (২৭ ডিসেম্বর) রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামে ঢাকা ক্যাপিটালস। ম্যাচ শুরুর আগে নিয়মিত ওয়ার্মআপে দলের সঙ্গে ছিলেন জাকি। এ সময় হঠাৎ তিনি মাঠেই লুটিয়ে পড়েন।
সঙ্গে সঙ্গে তাকে সিপিআর দেওয়া হয় এবং দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে পৌঁছানোর আগেই পরিস্থিতি গুরুতর হয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ট্যাগস :




























