ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে অধিদফতরের নতুন বিজ্ঞপ্তি

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / ২১২৯ বার পড়া হয়েছে

ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সব ধরনের গুঞ্জন ও বিভ্রান্তিকর তথ্য নাকচ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)।

ডিপিই জানিয়েছে, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২ জানুয়ারি (শুক্রবার) দেশজুড়ে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের বিভ্রান্তি এড়াতে শনিবার (২৭ ডিসেম্বর) থেকে প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম শুরু করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর (শুক্রবার) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে অধিদফতরের ‘হিসাব সহকারী’ পদের পরীক্ষা শুরুর আগমুহূর্তে স্থগিত করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাও স্থগিত হয়েছে—এমন গুজব ছড়ায়। এতে লাখো পরীক্ষার্থীর মধ্যে উদ্বেগ দেখা দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিপিই জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, হিসাব সহকারী পদের পরীক্ষা স্থগিত হলেও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ওপর এর কোনো প্রভাব নেই। নির্ধারিত সময় অনুযায়ী ২ জানুয়ারি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নিজ নিজ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ডিপিই সূত্র জানায়, শনিবার সকাল ১০টা থেকে পরীক্ষার্থীরা admit.dpe.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন। ইউজারনেম ও পাসওয়ার্ড অথবা এসএসসির রোল নম্বর, বোর্ড ও পাসের সন ব্যবহার করে লগইন করা যাবে। এ সংক্রান্ত তথ্য পরীক্ষার্থীদের মোবাইল নম্বরেও এসএমএসের মাধ্যমে জানানো হচ্ছে।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা

পরীক্ষায় অংশ নিতে বাধ্যতামূলকভাবে সঙ্গে রাখতে হবে—
১. ডাউনলোড করা প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি
২. জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মূল কপি

কেন্দ্রে নিষিদ্ধ সামগ্রী

পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, বই, নোট, এমনকি সাধারণ হাতঘড়ি, ভ্যানিটি ব্যাগ বা পার্স বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এসব সামগ্রীসহ কোনো প্রার্থী ধরা পড়লে তাৎক্ষণিক বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার্থীদের সকাল ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে।

সতর্ক থাকার আহ্বান

ডিপিই পরীক্ষার্থীদের কোনো ধরনের আর্থিক লেনদেন বা দালালচক্রের প্রলোভনে না পড়ার আহ্বান জানিয়েছে। গুজবে কান না দিয়ে শুধুমাত্র অধিদফতরের দাফতরিক ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির তথ্য অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে অধিদফতরের নতুন বিজ্ঞপ্তি

আপডেট সময় : ০৬:০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫