ঢাকা ১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ মিশনে বাংলাদেশের টি–টোয়েন্টি স্কোয়াড চূড়ান্ত

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:৩৫:০৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / ২০৯৩ বার পড়া হয়েছে

ফাইল ছবি

২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বকাপ স্কোয়াড প্রকাশ করা হয়। দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন দাস, আর সহ-অধিনায়ক করা হয়েছে সাইফ হাসানকে।

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এই বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি উইকেটকিপার-ব্যাটসম্যান জাকের আলী ও চলমান বিপিএলে দুর্দান্ত ফর্মে থাকা নাজমুল হোসেন শান্তর। সর্বশেষ ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলা মোট ছয় ক্রিকেটার এবারের দলে নেই, আর নয়জন ক্রিকেটার জায়গা ধরে রেখেছেন।

ঘোষিত স্কোয়াডে সাতজন ব্যাটসম্যান, তিনজন স্পিনার ও পাঁচজন পেসার রাখা হয়েছে। গত আসরের দলে থাকা লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, তানজিম হাসান, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান এবারও দলে রয়েছেন।

অন্যদিকে, সাবেক অধিনায়ক সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, তানভীর ইসলাম, জাকের আলী ও নাজমুল হোসেন শান্তর পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন পারভেজ হোসেন, সাইফউদ্দিন, সাইফ হাসান, শামীম হোসেন, নুরুল হাসান ও নাসুম আহমেদ।

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন ও শরীফুল ইসলাম।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি ২০ দল নিয়ে শুরু হচ্ছে দশম আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী তিন ম্যাচের মধ্যে দুটি অনুষ্ঠিত হবে কলকাতায় এবং একটি মুম্বাইয়ে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি রয়েছে ইংল্যান্ড, ইতালি ও নেপাল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বিশ্বকাপ মিশনে বাংলাদেশের টি–টোয়েন্টি স্কোয়াড চূড়ান্ত

আপডেট সময় : ০১:৩৫:০৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬