শিরোনাম ::
এলপি গ্যাসের দাম আবার বৃদ্ধি পেল
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৩:৩৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / ২১২৯ বার পড়া হয়েছে
ভোক্তা পর্যায়ে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম আরও বাড়ানো হয়েছে। জানুয়ারি মাসের জন্য ৫৩ টাকা বৃদ্ধির পর নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৩০৬ টাকা।
রোববার (৪ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই নতুন দাম ঘোষণা করেছে। সংস্থার তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ১২ কেজি এলপিজির দাম পূর্বে ১,২৫৩ টাকা ছিল, যা ৫৩ টাকা বৃদ্ধি পেয়ে ১,৩০৬ টাকা হয়েছে। এর আগে, গত ২ ডিসেম্বর ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বৃদ্ধি পেয়ে ১,২৫৩ টাকা হয়েছিল।
ট্যাগস :




























