ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

জকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ শিবিরের ভিপি প্রার্থীর

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / ২১৩৬ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগ তুলেছেন শিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “ভোট দেওয়ার পর বিভিন্ন বিভাগে গিয়ে দেখা যায়, ফিজিক্স বিভাগের পোলিং এজেন্টরা শিক্ষার্থীদের ভোটে প্রভাবিত করার চেষ্টা করছে। আমাদের নারী শিক্ষার্থীদের কাছ থেকে শিবির প্যানেলের চিরকুটও কেড়ে নেওয়া হয়েছে। দর্শন বিভাগেও তাদের এজেন্টরা পরিচিতি বই প্রকাশ করে বসে ছিল। বাধা দেওয়ার পর আমাদের একজন সহপাঠীকে মারতে চেয়েছিল তারা, পরে শিক্ষক সমিতির সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।”

রিয়াজুল ইসলাম আরও বলেন, “রাষ্ট্রবিজ্ঞানসহ সব বিভাগে ছাত্রদলের একই ধরনের কর্মকাণ্ড চলছে। এ কারণে আমরা সুষ্ঠু নির্বাচন নিয়ে উদ্বিগ্ন। ভোট গণনার সময় বড় ধরনের সমস্যা হতে পারে। নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এখনও কার্যকর ব্যবস্থা নিচ্ছে না এবং ছাত্রদলের প্রতি পক্ষপাতিত্ব দেখাচ্ছে।”

জানা গেছে, জকসু নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। ৩৯টি কেন্দ্রে প্রায় ১৭ হাজার শিক্ষার্থী ভোট দিচ্ছেন। ২১টি পদের জন্য ১৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া, নারী শিক্ষার্থীদের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের ১৩টি পদের বিপরীতে ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ শিবিরের ভিপি প্রার্থীর

আপডেট সময় : ০১:৫৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬