ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

যৌন হয়রানি অভিযোগে রাবির সহযোগী অধ্যাপক সাগর বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩৬:১৩ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / ২১৩০ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাদিকুল ইসলাম সাগরকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. রেজাউল করিম বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগের ভিত্তিতে প্রথমে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটি অভিযোগের সত্যতা যাচাই করে বহিষ্কারের সুপারিশ করেছিল। পরবর্তীতে ’৭৩ সালের এক্টের ৫৫ (৩) ধারার আওতায় আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়, যা বরখাস্তের সুপারিশ করেছে। সিন্ডিকেট এই সুপারিশের আলোকে ড. সাদিকুলকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে।

এর আগে ২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থানের পর ড. সাদিকুলের বিরুদ্ধে অভিযোগ ওঠে। আইন বিভাগের শিক্ষার্থীরা কয়েক দফায় এই ঘটনায় আন্দোলন করেছিলেন। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ১ অক্টোবর তিনি একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বরখাস্ত হন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

যৌন হয়রানি অভিযোগে রাবির সহযোগী অধ্যাপক সাগর বরখাস্ত

আপডেট সময় : ০৪:৩৬:১৩ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬