ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সীমান্তের ওপারের কর্মকাণ্ডে খেলাধুলার চেতনা ক্ষতিগ্রস্ত হয়েছে: শাহিন

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / ২০৮৫ বার পড়া হয়েছে

ফইল ছবি

গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিপক্ষে পাঁচ উইকেটে জয় সত্ত্বেও ভারতীয় দল ট্রফি হাতে নিতে পারেনি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মোহসিন নাকভির কাছে ভারতীয় খেলোয়াড়রা ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। পরে নাকভিই ট্রফি নিজের হাতে নিয়ে যান।

২০২৫ এশিয়া কাপের সময়ও উত্তেজনা চরমে পৌঁছেছিল। গ্রুপ পর্ব ও সুপার ফোরে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এর পেছনে পহেলগাম সন্ত্রাসী হামলা এবং ‘অপারেশন সিন্দুর’-এর প্রেক্ষাপট রয়েছে।

এবার নতুন বিতর্ক উসকে দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিন আফ্রিদি। বুধবার (৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সীমান্তের ওপারের লোকজন খেলাধুলার চেতনাকে লঙ্ঘন করেছে। আমাদের কাজ ক্রিকেট খেলা, আর সেটাই আমাদের মূল লক্ষ্য। আমরা মাঠে পারফরম্যান্স দিয়ে জবাব দেওয়ার চেষ্টা করব।”

আফ্রিদির মন্তব্য সামাজিক মাধ্যমে ভারতীয়দের সমালোচনার মুখে পড়েছে। একজন লিখেছেন, “খালি কলসিই বেশি শব্দ করে,” আবার অন্যজন ব্যঙ্গ করে বলেন, “তুমি কি জবাব দেওয়ার মতো অবস্থায় আছ?” অনেকে সরাসরি চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন—“মাঠেই দেখা হবে।”

বর্তমানে আফ্রিদি হাঁটুর চোট থেকে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। লাহোরের হাই পারফরম্যান্স সেন্টারে পিসিবির মেডিক্যাল প্যানেলের তত্ত্বাবধানে তার রিহ্যাব চলছে। পিসিবি বুধবার আফ্রিদির রিহ্যাব ভিডিও প্রকাশ করলেও, পুরোপুরি ফিট হতে কতদিন লাগবে তা জানায়নি।

শাহিন সম্প্রতি অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগের একটি ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে হাঁটুর চোট পান। এর আগে ২০২১ সালে গলে একটি টেস্ট ম্যাচে একই ধরনের চোটে পড়েছিলেন, যা তাকে কয়েক মাস মাঠের বাইরে রাখে।

পাকিস্তানের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ খেলোয়াড় শাহিন, এবং তার ফিটনেস আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সম্ভাবনার জন্য গুরুত্বপূর্ণ। পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগা বলেন, “আমরা আশা করছি সে বিশ্বকাপের আগে ফিট হয়ে উঠবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত বোর্ড ও মেডিক্যাল প্যানেলের পরামর্শ অনুযায়ী নেওয়া হবে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সীমান্তের ওপারের কর্মকাণ্ডে খেলাধুলার চেতনা ক্ষতিগ্রস্ত হয়েছে: শাহিন

আপডেট সময় : ০৩:০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬