শিরোনাম ::
আজও ঢাকার তিন স্থানে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০১:২৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / ২১৮৪ বার পড়া হয়েছে
ঢাকার বড় সাতটি কলেজকে নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে আজ বৃহস্পতিবারও (১৫ জানুয়ারি) অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’ ব্যানারে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়, টেকনিক্যাল মোড় ও পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের একজন শাহরিয়ার রাব্বি জানান, দুপুর ১টার মধ্যে অবরোধ শুরু হতে পারে।
এর আগে বুধবার (১৪ জানুয়ারি) একই দাবিতে সায়েন্স ল্যাব মোড়, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার মোড়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এ সময় মহাখালী এলাকাতেও সড়ক অবরোধের খবর পাওয়া যায়।
অবরোধের ফলে সংশ্লিষ্ট সড়কগুলো ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এতে যাত্রী ও যানবাহন চালকদের দীর্ঘ সময় দুর্ভোগ পোহাতে হয়।
ট্যাগস :



























