ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রমজানে এলপি গ্যাসের কোনো সংকট হবে না: বিইআরসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / ২১৬৮ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

সামনে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানি বাড়বে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। এতে আসন্ন রমজান মাসে দেশে এলপিজির কোনো সংকট হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘এলপিজি বাজার নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি।

এদিকে, দেশে এলপিজির দাম ও সরবরাহ নিয়ে সাম্প্রতিক সময়ে চরম নৈরাজ্য দেখা দিয়েছে। নির্ধারিত দামের প্রায় দ্বিগুণ অর্থ পরিশোধ করেও অনেক এলাকায় এই নিত্যপ্রয়োজনীয় জ্বালানি পণ্য পাওয়া যাচ্ছে না।

এ প্রেক্ষাপটে আলোচনায় ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ১ হাজার ৩০০ টাকার এলপিজি কিনতে কেন গ্রাহককে আড়াই হাজার টাকা দিতে হবে—সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। তিনি এলপিজির দাম নির্ধারণ প্রক্রিয়া আরও স্বচ্ছ করার দাবি জানান।

অন্যদিকে, চলমান সংকটের জন্য বিইআরসিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী করেন এলপিজি আমদানিকারকরা। তাদের দাবি, আমদানি বাড়াতে আগ্রহী থাকলেও সময়মতো সরকারের সাড়া পাওয়া যায়নি।

তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। কয়েকটি প্রতিষ্ঠানের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, যারা অতিরিক্ত আমদানি করেছে, তাদের কোনো বাধা দেওয়া হয়নি। জানুয়ারি মাসেই প্রায় ১ লাখ ৫০ হাজার টন এলপিজি দেশে আসার কথা রয়েছে। সবার সহযোগিতায় এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং রমজানে কোনো সমস্যা হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

রমজানে এলপি গ্যাসের কোনো সংকট হবে না: বিইআরসি চেয়ারম্যান

আপডেট সময় : ০১:৩৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬