ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিসিবি পরিচালকের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ, তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / ২১১৭ বার পড়া হয়েছে

ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইন্টেগ্রিটি ইউনিট পরিচালক মুখলেসুর রহমান শামীমের বিরুদ্ধে ওঠা ফিক্সিং সংক্রান্ত অভিযোগের তদন্ত শুরু করেছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির আরেক পরিচালক ইফতেখার রহমান মিঠু।

মিঠু জানান, ইতোমধ্যেই শামীমকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

শামীম রাজশাহী বিভাগের কাউন্সিলর হিসেবে সর্বশেষ বিসিবি নির্বাচনে পরিচালক নির্বাচিত হন এবং পরবর্তীতে অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান। সম্প্রতি এক ফ্রিল্যান্স ক্রীড়া সাংবাদিক শামীমের বিরুদ্ধে বিপিএলের সিলেট পর্বে নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলেন। প্রতিবেদনে সাংবাদিক দাবি করেছেন, শামীম নূরজাহান হোটেলে স্পটারদের একত্রিত করে ফিক্সিং সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার নেতৃত্ব দিয়েছেন এবং টাকার লেনদেন নিয়ন্ত্রণ করেছেন। এছাড়া, এডভান্স অর্থ প্রদান সংক্রান্ত কল রেকর্ডও প্রকাশ করেছেন তিনি।

অভিযোগের পর গতকাল শামীম স্বেচ্ছায় বিসিবি পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শামীম জানিয়েছেন, তদন্তের স্বার্থে দায়িত্ব থেকে সরে দাঁড়ানো দোষ স্বীকার নয়, বরং প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় তার দায়িত্ববোধের প্রকাশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বিসিবি পরিচালকের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ, তদন্ত শুরু

আপডেট সময় : ০৪:১৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬