ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাসাইলে স্ত্রীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / ২০৮৮ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

টাঙ্গাইলের বাসাইলে স্ত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামী আকাশকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার র‌্যাব-১৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার বিকেলে মির্জাপুর থানার নিউটেক্স নিট ফ্যাশন এলটিডি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আকাশ বাসাইল উপজেলার বাঘিল গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার অনুযায়ী, আকাশ কৌশলে স্ত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেছিল। পরে যৌতুক সংক্রান্ত বিরোধের জেরে এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ রয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী নারী ৪ জানুয়ারি কালিহাতি থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

বাসাইল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির জানান, র‌্যাবের সহযোগিতায় আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বাসাইলে স্ত্রীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামী গ্রেফতার

আপডেট সময় : ০৪:৪৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬