ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পোশাকশিল্পে অস্থিরতা ঠেকাতে উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অপপ্রচারের অভিযোগ তুলে ফেনীতে বিএনপি নেতা লিংকনের সংবাদ সম্মেলন জামালপুরে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় যুব দিবস – ২০২৬ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ময়মনসিংহে সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে শ্যামনগরে টানা মানববন্ধন নেত্রকোনায় পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ : পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে গঠন হলো মজুরি বোর্ড দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী এলএনজি টার্মিনাল বন্ধ, চার দিন গ্যাস সংকটের আশঙ্কা

মালয়েশিয়ায় নির্মাণস্থলে দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২২৫২ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান পেরাক এলাকায় ‘স্পাইডার লিফট’ ক্রেন দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি নিজেই ক্রেনটির চালক ছিলেন।

কুয়ালালামপুর ট্রাফিক ইনভেস্টিগেশন অ্যান্ড এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের প্রধান এসিপি মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ইসা জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় তিনি রাস্তার পাশে একটি বিলবোর্ডে কাজ করছিলেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত ক্রেনটি ফুটপাতে আটকে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে ক্রেনটি উল্টে গেলে এর নিচে চাপা পড়েন ওই বাংলাদেশি শ্রমিক।

দুর্ঘটনার সময় ক্রেনটির আঘাতে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও সেগুলোর ভেতরে থাকা কেউ আহত হননি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কুয়ালালামপুর হাসপাতালের একজন চিকিৎসক। পরীক্ষা শেষে তিনি শ্রমিকটিকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মালয়েশিয়ায় নির্মাণস্থলে দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

আপডেট সময় : ০৩:২৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬