ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

রাজশাহীর বাগমারায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২১০৯ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

রাজশাহীর বাগমারা উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-৫ এর রাজশাহী সিপিএসসির একটি দল এ অভিযান পরিচালনা করে। র‌্যাবের ধারণা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নাশকতা চালানো বা এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব অস্ত্র মজুত করা হয়েছিল।

রোববার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বাগমারার বইকুড়ি সরদারপাড়া এলাকায় পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১৬টি ছুরি, ৪টি চাপাতি, ৪টি হাসুয়া এবং কুঠার সদৃশ ৩২টি টাঙ্গি।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত অস্ত্রগুলো বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব আরও জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-৫ এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

রাজশাহীর বাগমারায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ০৬:৪১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬