রমজানে আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম চলবে নতুন সূচিতে
- আপডেট সময় : ০৭:৩১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১৩১ বার পড়া হয়েছে
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এক নির্দেশনায় এ তথ্য জানিয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস চলবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
এ সময়ের মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। ফলে রমজান মাসে দেশের সব আর্থিক প্রতিষ্ঠান একই সময়সূচি অনুসরণ করবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, পবিত্র রমজান শেষে আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময়সূচি আগের নিয়মে ফিরে যাবে।
আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩–এর ৪১(২)(ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।




























