ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কারওয়ান বাজারের ব্যবসায়ীদের জন্য লাভ ৫০% পর্যন্ত কমানোর ঘোষণা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২১০৫ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

রমজান মাস উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারের ব্যবসায়ীরা প্রায় সব ধরনের নিত্যপণ্যের লাভের হার ৪০-৫০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

বাজার ব্যবসায়ীরা জানান, শ্রীমঙ্গল থেকে প্রতি পিস লেবু গড়ে ১১ টাকায় কেনা হয়। এখন পর্যন্ত লেবু ৫টি সাইজ ও ক্যাটাগরিতে ৫ থেকে ১৭-১৮ টাকায় বিক্রি হলেও, রমজান শুরুতে প্রতি পিসের দাম ২-৩ টাকা কমানো হবে।
ফ্রেশ চিনি কোম্পানি রেটে ১০০ টাকা হলেও পাইকারি দামে এখন ১০১ টাকায় বিক্রি করা হবে। ছোলা ৮৫ টাকা থেকে কমিয়ে ৮৩ টাকায় বিক্রি হবে। এছাড়া প্রতি কেজি চালে ১ টাকা লাভের হারে বিক্রি করা হবে।

ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম মিলন জানান, কারওয়ান বাজারের কিছু ব্যবসায়ী চাঁদা দিতে বাধ্য হন, যা পণ্যের দামে প্রভাব ফেলে। তিনি বলেন, মুরগি ব্যবসায়ীদের কাছ থেকে একটি দল বছরে ৬০ লাখ টাকা চাঁদা নিচ্ছে। এসব বন্ধ করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাহায্য প্রয়োজন। তিনি ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন পণ্যের দাম কমানোর জন্য, যা তারা মেনে নিয়েছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের বলেন, বাজারে বিভিন্ন দোকানে মূল্য তালিকায় অসামঞ্জস্য থাকার কারণে ৯টি মামলায় মোট ২৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পুনরাবৃত্তি ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

কারওয়ান বাজারের ব্যবসায়ীদের জন্য লাভ ৫০% পর্যন্ত কমানোর ঘোষণা

আপডেট সময় : ০১:০১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬