ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জুলাই-আগস্টে হত্যাকাণ্ডের মামলায় সাবেক এমপি বদির জামিন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৯০ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

হাইকোর্ট কক্সবাজার-উখিয়া ও টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে জুলাই–আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের মামলায় জামিন দিয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আবদুর রহমান বদি ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে র‌্যাবের হাতে গ্রেফতার হন। তার বিরুদ্ধে আন্দোলনের সময় হত্যার অভিযোগে হত্যা ও হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছিল।

আবদুর রহমান বদি কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় তার স্থলে আওয়ামী লীগ তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয়, যিনি দুই দফায় সংসদ সদস্য নির্বাচিত হন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জুলাই-আগস্টে হত্যাকাণ্ডের মামলায় সাবেক এমপি বদির জামিন

আপডেট সময় : ০২:২৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬