শিরোনাম ::
জুলাই-আগস্টে হত্যাকাণ্ডের মামলায় সাবেক এমপি বদির জামিন
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০২:২৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৮৯ বার পড়া হয়েছে
হাইকোর্ট কক্সবাজার-উখিয়া ও টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে জুলাই–আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের মামলায় জামিন দিয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আবদুর রহমান বদি ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে র্যাবের হাতে গ্রেফতার হন। তার বিরুদ্ধে আন্দোলনের সময় হত্যার অভিযোগে হত্যা ও হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছিল।
আবদুর রহমান বদি কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় তার স্থলে আওয়ামী লীগ তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয়, যিনি দুই দফায় সংসদ সদস্য নির্বাচিত হন।
ট্যাগস :




























