ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী
সারাদেশ

সাভারে ব্যবসায়ীকে মারধর, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

নিজেস্ব প্রতিবেদ :
  • আপডেট সময় : ০২:২২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / ২০৮৮ বার পড়া হয়েছে

সাভারের দক্ষিণ নামাগেন্ডা এলাকায় পূর্ব বিরোধের জের ধরে আইয়ুব খান নামে এক হোটেল ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। এতে শাহাদাৎ নামে অপরপক্ষেরও একজন আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ নামাগেন্ডা এলাকার বাসিন্দা আইয়ুব খান দীর্ঘদিন ধরে ‘ভাই ভাই খাবার হোটেল’ পরিচালনা করে আসছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি তার হোটেলের সামনে অবস্থান করছিলেন। এ সময় পূর্ব বিরোধের জের ধরে একই এলাকার শাহাদাৎ হোসেন, সাকিব, মকবেলসহ ১০-১২ জন দেশিয় অস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় লোহার রড ও লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আহত করে। একপর্যায়ে হামলাকারীরা তার পরিহিত শার্ট ছিঁড়ে ফেলে এবং শার্টের বুক পকেটে থাকা নগদ ৩৫ হাজার টাকা নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয়দের সহায়তায় আইয়ুব খানকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

তবে এ ঘটনায় সাকিব খান বাদী হয়ে পাল্টা অভিযোগ দিয়েছেন সাভার মডেল থানায়। সেখানে বলা হয়, প্রতিবেশী গার্মেন্টস কর্মী রিয়া মনিকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করা থেকে ঘটনার সূত্রপাত। এর প্রতিবাদ করায় শাহাদাৎ হোসেনকে মারধর করে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। তিনিও সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে  চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশ জানিয়েছে, অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সাভারে ব্যবসায়ীকে মারধর, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

আপডেট সময় : ০২:২২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬