ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ঈদের ছুটিতে সীমিত পরিসরে ব্যাংক খোলা, জানা গেল লেনদেনের সময়

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:১১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / ২১২০ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ঈদের ছুটির সময়ও (ঈদের দিন ব্যতীত) সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৬ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে।

এসডিএডি সূত্রে জানা গেছে, আমদানি-রফতানি কার্যক্রম সচল রাখতে ঈদের দিন ছাড়া আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত—সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও—সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথ প্রয়োজন অনুযায়ী সীমিত পরিসরে খোলা রাখতে বলা হয়েছে।

এছাড়া আগামী ১৮ ও ১৯ মার্চ শিল্পাঞ্চলের বিশেষ শাখাগুলো সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। গ্রাহকদের সঙ্গে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

সাভার, গাজীপুর, টঙ্গি, আশুলিয়া, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাকশিল্প ঘন এলাকাগুলো এই সুবিধার আওতায় থাকবে।

তবে ১৭ এবং ২০ থেকে ২৩ মার্চ পর্যন্ত গ্রাহক লেনদেনের সময়সূচি সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজ নিজ বিবেচনায় নির্ধারণ করবে। আর ২১ মার্চ (চাঁদ দেখা সাপেক্ষে) ঈদুল ফিতর হলে সেদিন সব ব্যাংক বন্ধ থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ঈদের ছুটিতে সীমিত পরিসরে ব্যাংক খোলা, জানা গেল লেনদেনের সময়

আপডেট সময় : ১২:১১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬