ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশিত

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:২১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / ২০৯৪ বার পড়া হয়েছে

এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পরই এ তারিখ চূড়ান্ত হবে এবং সে অনুযায়ী পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হবে।

রোববার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ড চেয়ারম্যানদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে উপস্থিত একজন চেয়ারম্যান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শিক্ষামন্ত্রীর সঙ্গে সর্বশেষ বৈঠকের দিকনির্দেশনা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ৭ জুন থেকে পরীক্ষা শুরুর প্রস্তাব করা হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই দ্রুত সময়সূচি প্রকাশ করা হবে।

এছাড়া, চলতি বছর থেকে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। মাদরাসা ও কারিগরি বোর্ডে আগে থেকেই এ পদ্ধতি চালু রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশিত

আপডেট সময় : ০২:২১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬