শিরোনাম ::
টাকা ছাপাতে চায় না সরকার: অর্থমন্ত্রী
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০১:০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ২০৮৭ বার পড়া হয়েছে
বিএনপি সরকার অর্থ ছাপানোর পথে হাঁটতে চায় না বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (১ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিনিয়োগভিত্তিক অর্থনীতি গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে। বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে ঘন ঘন নীতিগত পরিবর্তন না করে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি নীতি প্রণয়ন করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, সরকার নতুন করে টাকা ছাপানোর সিদ্ধান্তে যাচ্ছে না।
অর্থনীতির বর্তমান পরিস্থিতি চ্যালেঞ্জপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের চাপের পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন করে ঝুঁকি তৈরি করেছে। সব মিলিয়ে সরকার এখন ত্রিমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করছে।
ট্যাগস :




























