শিরোনাম ::
রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ১২:৫৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ২০৯৪ বার পড়া হয়েছে
দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের চলমান উদ্যোগে সরকারের পাশে দাঁড়াতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে আয়োজিত বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখতে হবে।
তবে হোটেল, ফার্মেসি, জরুরি সেবাসংশ্লিষ্ট দোকান এবং কাঁচাবাজার এই সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ট্যাগস :




























