ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

‘জঙ্গি এমপি’ মন্তব্যের তদন্ত দাবি হানজালার, নোটিশ দেওয়ার নির্দেশ স্পিকারের

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / ২০৯৩ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

সংসদ ভবন এলাকায় এক জানাজায় পেছন থেকে ‘জঙ্গি এমপি’ বলে সম্বোধন করায় ক্ষোভ প্রকাশ করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদের জনগুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্বে দাঁড়িয়ে তিনি বলেন, “সম্ভবত আমার পোশাক ও পাগড়ির কারণেই আমাকে এমন মন্তব্যের শিকার হতে হয়েছে।”

তিনি বলেন, সংসদ ভবন এলাকার ভেতরে একজন সংসদ সদস্যকে এভাবে সম্বোধন করা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় সিসি ক্যামেরা পর্যালোচনা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।

এ বিষয়ে স্পিকার তাকে আনুষ্ঠানিকভাবে নোটিশ দেওয়ার পরামর্শ দেন।

একই সময়ে সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করেন, তাকে সহ নারী সংসদ সদস্যদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। তিনি এর প্রতিকার দাবি করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

‘জঙ্গি এমপি’ মন্তব্যের তদন্ত দাবি হানজালার, নোটিশ দেওয়ার নির্দেশ স্পিকারের

আপডেট সময় : ০৭:২৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬