ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রাজনীতিতে ফেরার পরিকল্পনা প্রকাশ করলেন সাকিব

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / ২১০৯ বার পড়া হয়েছে

ফাইল ছবি

দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ক্রিকেটার সাকিব আল হাসান রাজনীতিতে নিজের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, এখনও রাজনীতি থেকে সরে যাননি, তবে বর্তমানে তার প্রধান অগ্রাধিকার ক্রিকেট খেলা এবং দেশে ফিরে আসা। দলের কার্যক্রম সচল হলে তিনি পুনরায় রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিকের সঙ্গে সাক্ষাৎকারে সাকিব ক্রিকেট ও রাজনীতি নিয়ে খোলামেলা আলাপ করেছেন। রাজনীতিতে ফেরার বিষয়ে তিনি বলেন, “এখন আমাদের দলের কার্যক্রম নেই, তাই আমি ক্রিকেট খেলায় মন দিচ্ছি। দলের কার্যক্রম শুরু হলে হয়তো আবার রাজনীতিতে মন দেব।”

তিনি আরও বলেন, “রাজনীতি একটি বড় প্ল্যাটফর্ম, যেখানে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। যদি আমি মানুষের জন্য কিছু করতে পারি, তবে তা আমার জন্য আনন্দের বিষয়। আশা ও ইচ্ছে সবসময়ই আছে।”

বর্তমান পরিস্থিতি নিয়ে সাকিবের মন্তব্য, “পরিস্থিতি সবসময় একই থাকে না, পরিবর্তন হয়। আশা করছি ভবিষ্যতে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, যেখানে সব দল সমান সুযোগ পাবে এবং জনগণই নির্ধারণ করবে তাদের পছন্দ। ভবিষ্যত ভালো হবে—এটাই আশা।”

সাকিব আল হাসান প্রায় দুই বছর ধরে দেশের বাইরে আছেন। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সাবেক এই সংসদ সদস্য দেশে ফিরেননি। তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছিলেন, আইনি জটিলতা কাটিয়ে উঠলে তাকে স্বাগত জানানো হবে।

দেশে ফেরার প্রসঙ্গে সাকিব বলেন, “আমি আশাবাদী। আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, যত দ্রুত সম্ভব সমাধান করতে চাই। বিষয়গুলো যত দ্রুত সম্ভব সমাধান হবে, আমি তত দ্রুত দেশে ফিরতে পারব।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

রাজনীতিতে ফেরার পরিকল্পনা প্রকাশ করলেন সাকিব

আপডেট সময় : ০৩:০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬