ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রাথমিকে অনলাইন ক্লাসের পরিকল্পনা নেই : ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / ২১০০ বার পড়া হয়েছে

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি- সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব ও চলমান জ্বালানিসংকটের মধ্যে প্রাথমিক বিদ্যালয় বন্ধ বা অনলাইন ক্লাস চালুর কোনো পরিকল্পনা নেই। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, মন্ত্রণালয় বর্তমান পরিস্থিতিতে সশরীরে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়াকেই অগ্রাধিকার দিচ্ছে।

সোমবার রাজধানীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, স্কুল বন্ধের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। মন্ত্রণালয় শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে সচেষ্ট রয়েছে।

তিনি আরও জানান, জুন-জুলাই মাসে শিক্ষা ক্ষেত্রে নতুন পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা রয়েছে। সেই প্রস্তুতি এবং বিদ্যালয়ের অবকাঠামো যাচাই করতেই এই পরিদর্শন করা হয়েছে। প্রতিটি বিদ্যালয়ের ভৌত অবকাঠামো সংস্কারের ওপর সরকার জোর দিচ্ছে।

ববি হাজ্জাজ উল্লেখ করেন, হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়া সত্ত্বেও শিশুদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তবে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস খুব ফলপ্রসূ নয়, তাই সশরীরে পাঠদানকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পরিস্থিতি খারাপ হলে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

প্রাথমিকে অনলাইন ক্লাসের পরিকল্পনা নেই : ববি হাজ্জাজ

আপডেট সময় : ০৩:২২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬