শিরোনাম ::
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের জন্য বোর্ডের জরুরি নির্দেশনা
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০২:৫২:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ২১১৯ বার পড়া হয়েছে
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের বিষয়ে জরুরি নির্দেশনা দিয়েছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ঢাকা বোর্ডের অধীনে সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের জানানো হয়েছে, প্রবেশপত্র ইতোমধ্যে কেন্দ্র সচিবদের কাছে পাঠানো হয়েছে। বিদ্যালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে এসব প্রবেশপত্র শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে হবে।
বোর্ড বিষয়টিকে অত্যন্ত জরুরি উল্লেখ করেছে এবং নির্দেশনাটি যথাযথভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
ট্যাগস :



























