শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহে কত দিন অনলাইন এবং কত দিন অফলাইনে ক্লাস হবে
- আপডেট সময় : ০২:২৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ২১১৫ বার পড়া হয়েছে
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সরকার শিক্ষার্থীদের শনিবার থেকে স্কুলে নিয়ে ক্লাস চালু করার পরিকল্পনা করছে। এর ফলে রোববার অনলাইনে ক্লাস হবে। সপ্তাহে শনি, সোম ও বুধবার ক্লাস সশরীরে চলবে, আর রবি, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে শিক্ষাদান হবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর দনিয়া কলেজে ‘জাতীয় বিশ্ববিদ্যালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ ও ইউনিসেফের’ যৌথ আয়োজনে এক অনুষ্ঠানের পর সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান।
শিক্ষামন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষিতে রাজধানীর কয়েকটি স্কুলে পাইলট প্রকল্প হিসেবে সপ্তাহে তিন দিন অনলাইনে এবং তিন দিন অফলাইনে ক্লাসের ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী শনিবার থেকে এটি কার্যকর হবে। তিনি আরও বলেন, “শনি-সোম-শুক্রবার ক্লাস হবে সশরীরে, আর রবি-মঙ্গল ও বৃহস্পতিবার ক্লাস হবে অনলাইনে। শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার প্রতি আগ্রহী করে তোলাই এই প্রকল্পের লক্ষ্য।”
মন্ত্রী জানান, এটি প্রথমে মহানগর ও মেট্রোপলিটন এলাকায় চালু হবে এবং ধীরে ধীরে সারা দেশে সম্প্রসারণ করা হতে পারে। শিক্ষকদের বিদ্যালয় থেকে অনলাইনে ক্লাস পরিচালনার জন্য ওয়াইফাইসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করা হবে। তবে সব স্কুলে এটি বাধ্যতামূলক করা হবে না। শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, “যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে যাতে শিক্ষা ব্যবস্থায় কোনও নেতিবাচক প্রভাব না পড়ে।”



























