ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সারাদেশ

সাভারে হারানোর ২২ দিন পর গলিত লাশ উদ্ধার

এইচ এম আতিক,সাভার :
  • আপডেট সময় : ১১:৫২:১২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / ২০৮৫ বার পড়া হয়েছে

সাভারের বিরুলিয়া থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

​​আজ ০৪/০৫/২৬ ইং রোজ সোমবার বিকাল পাঁচ ঘটিকায় শাজাহান হোসেন সাজু (৪৮) নামের এক ব্যক্তির গলিত মরদেহ সাভারের বিরুলিয়া ইউনিয়নের এক নং ওয়ার্ডের কালিয়াকৈর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

​ বিরুলিয়া ক্যাম্পের ইনচার্জ মোঃ আল-আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে এই উদ্ধার অভিযান পরিচালনা করেন।

​নিহতের ছেলে মোঃ শরীফুল ইসলাম ঘটনাস্থলে এসে তার বাবার মরদেহ সনাক্ত করেন।​পরিবারের ভাষ্যমতে ও স্হানীয় সূত্রে জানা গেছে, মৃত শাজাহান হোসেন মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।তিনি গাজিপুর জেলা গাছা থানার শরীফপুরের স্হায়ী বাসিন্দা।গত ১২ এপ্রিল এই ভারসাম্যহীন শাজাহান ওরফে সাজু নিজ বাড়ি শরীফপুর এলাকা থেকে বেরিয়ে যায়,এবং আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে আর পাওয়া যায়নি। আজ সাংবাদিকের লাইভ এবং বিরুলিয়া পুলিশ ক্যাম্পের দক্ষ ইনচার্জ মোঃ আল আমিনের সহযোগিতায় হারানো শাজাহানের মৃতদেহের সন্ধান পায়।

​

​বিরুলিয়া ক্যাম্প ইনচার্জ মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। অধিকতর নিশ্চিত হওয়ার জন্য এবং মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্ত ও ডিএনএ (DNA) টেস্টের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 এই ঘটনায় সাভার মডেল থানায় একটি অপমৃত্যু (UD) মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

​শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ বেরিয়ে আসবে বলে আশা করা যায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সাভারে হারানোর ২২ দিন পর গলিত লাশ উদ্ধার

আপডেট সময় : ১১:৫২:১২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬