সারাদেশ
সাভারে হারানোর ২২ দিন পর গলিত লাশ উদ্ধার
- আপডেট সময় : ১১:৫২:১২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ২০৮৪ বার পড়া হয়েছে
সাভারের বিরুলিয়া থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
আজ ০৪/০৫/২৬ ইং রোজ সোমবার বিকাল পাঁচ ঘটিকায় শাজাহান হোসেন সাজু (৪৮) নামের এক ব্যক্তির গলিত মরদেহ সাভারের বিরুলিয়া ইউনিয়নের এক নং ওয়ার্ডের কালিয়াকৈর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
বিরুলিয়া ক্যাম্পের ইনচার্জ মোঃ আল-আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে এই উদ্ধার অভিযান পরিচালনা করেন।
নিহতের ছেলে মোঃ শরীফুল ইসলাম ঘটনাস্থলে এসে তার বাবার মরদেহ সনাক্ত করেন।পরিবারের ভাষ্যমতে ও স্হানীয় সূত্রে জানা গেছে, মৃত শাজাহান হোসেন মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।তিনি গাজিপুর জেলা গাছা থানার শরীফপুরের স্হায়ী বাসিন্দা।গত ১২ এপ্রিল এই ভারসাম্যহীন শাজাহান ওরফে সাজু নিজ বাড়ি শরীফপুর এলাকা থেকে বেরিয়ে যায়,এবং আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে আর পাওয়া যায়নি। আজ সাংবাদিকের লাইভ এবং বিরুলিয়া পুলিশ ক্যাম্পের দক্ষ ইনচার্জ মোঃ আল আমিনের সহযোগিতায় হারানো শাজাহানের মৃতদেহের সন্ধান পায়।
বিরুলিয়া ক্যাম্প ইনচার্জ মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। অধিকতর নিশ্চিত হওয়ার জন্য এবং মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্ত ও ডিএনএ (DNA) টেস্টের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনায় সাভার মডেল থানায় একটি অপমৃত্যু (UD) মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ বেরিয়ে আসবে বলে আশা করা যায়।






















