ঢাকা ১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
ফিফা পাওয়ার র‍্যাংকিং

সেরা ফুটবলারের তালিকায় চারে ভিনিসিয়ুস, মেসির অবস্থান কোথায়?

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:৩৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ২০৬৪ বার পড়া হয়েছে

স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে ব্রাজিলকে নকআউট পর্বে তোলার পাশাপাশি ফিফা ব্যক্তিগত পারফরম্যান্স র‌্যাংকিংয়েও বড় লাফ দিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। চলমান বিশ্বকাপে ফিফা অফিশিয়াল পাওয়ার র‌্যাংকিংয়ে সেরা আক্রমণাত্মক ফুটবলারদের তালিকায় চার নম্বরে উঠে এসেছেন এই ব্রাজিলিয়ান তারকা। আর ডিফেন্সে সেরা দশে জায়গা করে নিয়েছেনেআরেক ব্রাজিলিয়ান কাসেমিরো।

ফিফা বিশ্বকাপে প্রথমবারের মতো এই নতুন ব্যক্তিগত রেটিং সিস্টেম চালু করা হয়েছে। তিনটি ক্যাটাগরিতে (আক্রমণ, সৃজনশীলতা এবং রক্ষণ) খেলোয়াড়দের প্রতিটি ম্যাচের অবজেক্টিভ ডাটা ও পরিসংখ্যান বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে এই র‍্যাংকিং আপডেট করা হয়।

প্রথম রাউন্ড শেষে ভিনিসিয়ুস জুনিয়র ছিলেন তালিকার ৯ নম্বরে। তবে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে আগুনে পারফরম্যান্সের পর ৫ ধাপ এগিয়ে তিনি এখন ৪ নম্বরে। তার বক্তিগত রেটিং রেটিং ৮.০১।

এই তালিকায় ৮.৪৫ রেটিং এবং টুর্নামেন্টের সর্বোচ্চ ৫টি গোল নিয়ে সবার শীর্ষে আছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। দ্বিতীয় স্থানে আছেন জার্মানির দেনিজ উন্দাভ। তার রেটিং ৮.৪২ এবং তৃতীয় স্থানে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে (৮.১৮)। ব্রাজিলের হয়ে ৩ গোল করা ম্যাথিউস কুনিয়া আছেন ১২ নম্বরে।

ডিফেন্স বা রক্ষণাত্মক পারফরম্যান্সের র‍্যাংকিংয়ে ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো ৭.০৯ রেটিং নিয়ে উঠে এসেছেন ৬ষ্ঠ স্থানে। এই ক্যাটাগরিতে শীর্ষে আছেন বেলজিয়ামের ব্র্যান্ডন বেশিলে। তার রেটিং ৭.৫৮।

অন্যদিকে ক্রিয়েটিভিটি বা আক্রমণ তৈরির তালিকায় শীর্ষে আছেন ফ্রান্সের মাইকেল অলিসে। তার রেটিং সর্বোচ্চ ৮.২১।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ফিফা পাওয়ার র‍্যাংকিং

সেরা ফুটবলারের তালিকায় চারে ভিনিসিয়ুস, মেসির অবস্থান কোথায়?

আপডেট সময় : ০২:৩৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬