ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী
সারাদেশ

গণ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উদযাপন: জ্ঞানভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনের প্রত্যয়ে ২৮ বছরে গণ বিশ্ববিদ্যালয়

গোলাম সারওয়ার সজল :
  • আপডেট সময় : ০৭:১৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / ২১৩৪ বার পড়া হয়েছে

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের ২৮ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে “গণ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬”। শনিবার (১১ জুলাই) সকাল ১১টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষাবিদ, অতিথি, শিক্ষক-শিক্ষার্থী ও বিশিষ্টজনদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -২০ আসনের সংসদ সদস্য  আলহাজ্ব মো. তমিজ উদ্দিন,ঢাকা ১৯ আসনের সাংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার ২৮ বছরে গণ বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা, মানবসম্পদ উন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতা পালনের মাধ্যমে দেশের উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ভবিষ্যতেও আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করে দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন,

“শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়; এটি একটি জাতিকে আলোকিত ও সমৃদ্ধ করার অন্যতম প্রধান শক্তি। গণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবিক মূল্যবোধসম্পন্ন দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।”

মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন,

“উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তরুণদের দক্ষ করে গড়ে তুলতে হবে। দেশের উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. তমিজ উদ্দিন বলেন,

“গণ বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি দেশের মানবসম্পদ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষা ও গবেষণার অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয় এবং গণ বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

গণ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উদযাপন: জ্ঞানভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনের প্রত্যয়ে ২৮ বছরে গণ বিশ্ববিদ্যালয়

আপডেট সময় : ০৭:১৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬