ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সারাদেশ

সিটি ইউনিভার্সিটিতে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত; স্মৃতি পাঠাগার গড়ার ঘোষণা

এইচ এম আতিক:
  • আপডেট সময় : ১২:০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ২১৫০ বার পড়া হয়েছে

গভীর শ্রদ্ধা, সম্মান ও গাম্ভীর্যের মধ্য দিয়ে সিটি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’ স্মরণে আলোচনা সভা, ছবি ও শিল্পকর্ম প্রদর্শনী এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান। ৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বৈষম্যবিরোধী আন্দোলন ও আগস্ট অভ্যুত্থানের বীর শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন এবং আহত ও সংগ্রামী ছাত্র-জনতার আত্মত্যাগ স্মরণে এই বিশদ কর্মসূচির আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ দেওয়ান সালাউদ্দিন এমপি। সিটি ইউনিভার্সিটির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডঃ ইঞ্জিনিয়ার মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মন্ডল, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিরালী, সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহীন এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন।

​এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে বীরুলিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান হাজী মোহাম্মদ মনিরুল হক এবং ২ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় ইউপি সদস্য মোঃ তাইজুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল অভ্যুত্থানে আহত ছাত্র-জনতা, সাধারণ শিক্ষার্থী এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মানজনক উপস্থিতি।

​অভ্যুত্থানের স্মৃতি রক্ষায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি পাঠাগার’

​প্রধান অতিথির বক্তব্যে ডাঃ দেওয়ান সালাউদ্দিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক অর্জন ও আন্দোলনকারীদের অসামান্য অবদানকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব। এই স্মৃতিকে চিরভাস্বর করে রাখতে তিনি সিটি ইউনিভার্সিটি প্রাঙ্গণে একটি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি পাঠাগার’ নির্মাণের পরিকল্পনা ব্যক্ত করেন। বক্তব্যের শেষে তিনি নিজ রচিত বেশ কিছু বই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট উপহার হিসেবে হস্তান্তর করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সিটি ইউনিভার্সিটিতে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত; স্মৃতি পাঠাগার গড়ার ঘোষণা

আপডেট সময় : ১২:০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬