ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সারাদেশ

সাভারে ওয়াইএমসিএ যুব ফুটবল টুর্নামেন্টে কমলাপুর যুব সমিতির সহজ জয়

এইচ এম আতিক:
  • আপডেট সময় : ১২:৩৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৫৫ বার পড়া হয়েছে

সাভার ইয়ং মেল্স খ্রীষ্টান এসোসিয়েশনের উদ্যোগে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ‘ওয়াই এম সি এ যুব ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় সাভার সেন্ট জোসেফ ফুটবল মাঠে টুর্নামেন্টের পঞ্চম ম্যাচের খেলাটি অনুষ্ঠিত হয়।

​উক্ত খেলায় কমলাপুর যুব সমিতি ও রিঙ্কু ফুটবল একাডেমি মুখোমুখি হয়। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে চমৎকার নৈপুণ্য দেখিয়ে রিঙ্কু ফুটবল একাডেমিকে ৩-০ গোলে পরাজিত করে দারুণ জয় তুলে নেয় কমলাপুর যুব সমিতি।

​অনুষ্ঠানে মি. শেখর গিলবার্ট পিউরীফিকেশনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন ইউপি নির্বাচনে ৭ নং বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হাজী মোঃ আমির শিরালী।

​বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতি ঢাকা উত্তরের মহিলা বিষয়ক সম্পাদক ও আসন্ন পৌর নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী এডভোকেট তানজিলা আফরিন, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট মোঃ মেহেদী হাসান মাসুম এবং ভিষণ গার্মেন্টের জিএম মোঃ শহীদুর রহমানসহ এলাকার অসংখ্য ক্রীড়ামোদী দর্শক ও ব্যক্তিবর্গ।

​খেলা শেষে অতিথিগণ বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানান এবং যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও সুসংগঠিত রাখার আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সাভারে ওয়াইএমসিএ যুব ফুটবল টুর্নামেন্টে কমলাপুর যুব সমিতির সহজ জয়

আপডেট সময় : ১২:৩৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬