ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় ব্যবসায়িক বিমান বিধ্বস্ত, নিহত ৯ মোহনপুর ও পবায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন শিবগঞ্জ উপজেলার বিনোদপুরে সিএনসি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই পুরো কারখানা গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক চিকিৎসকদের সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান রাষ্ট্রপতির এনসিপির নতুন সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’, নেতৃত্বে ফাহিম ও নাজমুল সকালে ঘুম থেকে উঠেই মাথাব্যথা? স্ট্রোকের এই ৫ লক্ষণ অবহেলা করবেন না রেসিং সান্তান্দারকে ৩-০ গোলে হারিয়ে রিয়ালের টানা ষষ্ঠ জয় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন হুমায়ুন কবির

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৯:১৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / ২০৪৬ বার পড়া হয়েছে

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ ও অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি—উদ্যোগ (UDYOG)’-এর আওতায় দেশের আরও ৫৬ জেলার তরুণদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (১ নভেম্বর) থেকে এসব জেলার সব উপজেলার সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের আবেদন নেওয়া শুরু হয়েছে। এর আগে প্রাথমিক পর্যায়ে আট জেলার তরুণদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়।

কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা ঋণ ও অনুদান মিলিয়ে সর্বোচ্চ ২০ লাখ টাকা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ ও অনুদানের অর্থ এককালীন একসঙ্গে প্রদান করা হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে দেশের আট জেলার ৬৪টি উপজেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। বর্তমানে এসব আবেদন যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

প্রথম পর্যায়ে আবেদন গ্রহণ করা জেলাগুলো হলো—মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা। এসব জেলায় আবেদন গ্রহণ কার্যক্রম শেষে এবার অবশিষ্ট ৫৬ জেলায় কর্মসূচিটি সম্প্রসারণ করা হয়েছে।

গত ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক এ কর্মসূচির নীতিমালা জারি করে। এর মূল লক্ষ্য হলো দেশের প্রত্যন্ত অঞ্চল ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সহায়তা ও অর্থায়ন দেওয়া।

কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, এ কর্মসূচির মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

আগ্রহী তরুণেরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন।

আবেদনের সময়সীমা: বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, ৫৬ জেলার তরুণেরা ১ থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন জমা দিতে হবে নিজ উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায়।

যোগ্যতা: আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে এবং সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। ব্যবসার বাস্তবসম্মত পরিকল্পনা থাকতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় : ০৯:১৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬