তিতুমীরে ‘ক্লোজডাউন’ কর্মসূচির মধ্যে পুলিশ প্রবেশ নিয়ে ‘উত্তেজনা’
- আপডেট সময় : ০২:৪৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
- / ২১১৪ বার পড়া হয়েছে
সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচির মধ্যে ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ প্রবেশ করায় বিক্ষোভ দেখিয়েছেন আন্দোলনকারীরা।
বিক্ষোভের মুখে দুপুর পৌনে ১টার দিকে পুলিশ সদস্যরা ক্যাম্পাস থেকে বেরিয়ে গেইটের সামনে অবস্থান নিয়েছেন।
পুলিশ বলছে, কোনোভাবেই শিক্ষার্থীদের সড়কে নামতে দেওয়া হবে না। আর শিক্ষার্থীরা বলছেন, তাদের ‘ক্লোজডাউন’ কর্মসূচি চলছে; সড়ক বা রেলপথ অবরোধ কর্মসূচি নেই।

বিশ্ববিদ্যালয়ের দাবিতে আগেরদিন মহাখালীতে বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সড়ক ও রেলপথ অবরোধ করেন তিতুমীর কলেজের শত শত শিক্ষার্থী। দুই ঘণ্টার বিরতিতে সন্ধ্যা ৬টায় ক্যাম্পাসের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান তারা। রাত ৯টায় নতুন কর্মসূচি ঘোষণা করে মহাখালী-গুলশান সংযোগ সড়কের অবরোধ তুলে নেওয়া হয়।
এই পরিস্থিতিতে মঙ্গলবার সকাল থেকে কলেজের সামনে, আমতলীসহ আশপাশের সড়কে বিপুল সংখ্যক পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। একইসঙ্গে রাওয়া ক্লাবের সামনে থেকে মহাখালী রেলগেট পর্যন্ত সড়কে দেখা গেছে সেনা সদস্যদের। রেললাইনের পাশ দিয়ে পুলিশের অবস্থান দেখা গেছে।
কলেজের বাংলা বিভাগের ২০২১-২২ সেশনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাজু আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল থেকে ক্যাম্পাসে বিপুল পরিমাণে পুলিশ মোতায়ন ছিল। তবে শিক্ষার্থীদের তোপের মুখে দুপুর পৌনে ১টার দিকে তারা ক্যাম্পাস থেকে বেরিয়ে গেইটের সামনে অবস্থান নিয়েছেন।



























