ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

উচ্চমাত্রায় হর্ন বাজালে ও মোটরসাইকেলে হেলমেট না পরলে ব্যবস্থা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:২১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • / ২১১১ বার পড়া হয়েছে

ঢাকায় আবাসিক এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে উচ্চমাত্রায় হর্ন বাজালে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়া মোটরসাইকেলে চালকসহ দুজনের অধিক বহন না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি মোটরসাইকেলের যাত্রী হেলমেট না পরলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।

রোববার (২৪ নভেম্বর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকা মহানগরীতে চলাচলকারী মোটরযান চালকরা অনেক সময় অপ্রয়োজনে উচ্চমাত্রায় হর্ন ব্যবহার করেন। এর ফলে পথচারী, যাত্রী সাধারণ, অন্য গাড়ির চালক, নগরবাসী এবং বিশেষ করে অসুস্থ জনসাধারণের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হচ্ছে।

এ সমস্যা রোধকল্পে মোটরযান চালকদেরকে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুসরণ করে অপ্রয়োজনীয় ও উচ্চমাত্রায় হর্ন ব্যবহার না করার জন্য অনুরোধ করেছে ডিএমপি।

ডিসি তালেবুর রহমান আরও বলেন, ঢাকা মহানগরীতে প্রায়ই পরিলক্ষিত হয়, মোটরসাইকেলের চালকরা হেলমেট ব্যবহার না করে একাধিক যাত্রী বহন করেন। বিশেষ করে নারী ও শিশুদের নিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করেন এবং সড়ক দুর্ঘটনায় পড়েন।

সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি এড়াতে মোটরসাইকেল চালকদের সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪৯ (১) ধারার প্রথম অংশের (চ) এর বিধান অনুসরণ করতে বলা হয়েছে। মোটরসাইকেলে চালকসহ দুজনের অধিক বহন না করা এবং যাত্রীর হেলমেট পরিধান নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে।

এ বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে কোনো মোটরযানচালক এই নির্দেশনা পালনে ব্যর্থ হলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে।

ইত্তেফাক/এমএএম
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

উচ্চমাত্রায় হর্ন বাজালে ও মোটরসাইকেলে হেলমেট না পরলে ব্যবস্থা

আপডেট সময় : ০১:২১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪