ডিসি তালেবুর রহমান আরও বলেন, ঢাকা মহানগরীতে প্রায়ই পরিলক্ষিত হয়, মোটরসাইকেলের চালকরা হেলমেট ব্যবহার না করে একাধিক যাত্রী বহন করেন। বিশেষ করে নারী ও শিশুদের নিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করেন এবং সড়ক দুর্ঘটনায় পড়েন।
সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি এড়াতে মোটরসাইকেল চালকদের সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪৯ (১) ধারার প্রথম অংশের (চ) এর বিধান অনুসরণ করতে বলা হয়েছে। মোটরসাইকেলে চালকসহ দুজনের অধিক বহন না করা এবং যাত্রীর হেলমেট পরিধান নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে।
এ বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে কোনো মোটরযানচালক এই নির্দেশনা পালনে ব্যর্থ হলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে।


























