ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আইনজীবী হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারে আলটিমেটাম

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:২১:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • / ২১০৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারে আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। অন্যথায় সচিবালয় ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দেয় সংগঠনটি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মশাল মিছিল বের করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী এ ঘোষণা দেন।

এদিন মশাল মিছিলে যোগ দেয় ইসলামি ছাত্র আন্দোলন, স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ, ছাত্র অধিকার পরিষদসহ বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা।

মশাল মিছিলটি সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ ঘুরে পুনরায় রাজু ভাস্কর্যে অবস্থান নেয়। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন।

এর আগে চট্টগ্রামে বাংলাদেশ সনাতন জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে ইসকন সমর্থকদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামের ওই আইনজীবী নিহত হন। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম আদালত ভবনের সামনের সড়কে ঘটে এ ঘটনা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আইনজীবী হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারে আলটিমেটাম

আপডেট সময় : ০২:২১:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪