ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইসকনকে অবিলম্বে নিষিদ্ধের দাবি জবি শিক্ষার্থীদের

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:২৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • / ২১০৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশের সার্বভৌমত্বে আঘাত ও দেশে জঙ্গি কার্যক্রম করার দায়ে হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকনকে অবিলম্বে নিষিদ্ধের দাবি জানান শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ দাবি জানান শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘নিষিদ্ধ নিষিদ্ধ ইসকন নিষিদ্ধ’, ‘আমার সোনার বাংলায় ইসকনের ঠাঁই নাই’, ‘ইসকনের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই’ স্লোগান দিতে থাকে।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুম বলেন, বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে কিছুদিন যাবত চক্রান্ত করে যাচ্ছে উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন ইসকন। তারই প্রতিচ্ছবি চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের নৃশংস হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইন অনুযায়ী শান্তি নিশ্চিত করতে হবে।

নাইমুর রহমান নামে আরেক শিক্ষার্থী বলেন, ভারত আমাদের সার্বভৌমত্বকে ভেঙে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে। ইসকন তাদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। আমরা চাই ইসকনকে নিষিদ্ধ করা হোক। সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতের গ্রেপ্তার করা হোক।এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস্ সোসাইটির সভাপতি জুনায়েদ মাসুদ বলেন, দীর্ঘদিন যাবত ভারতের মদদে এ দেশের হিন্দুত্ববাদী সংগঠন ইসকন অখণ্ড ভারত করার দিবাস্বপ্ন দেখে যাচ্ছে। আমাদের স্বাধীন সার্বভৌম দেশে এই ইসকন বিভিন্ন সময় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চেয়েছে, আজও করছে। গত ৫ আগস্ট পরাজিত শক্তি ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে গিয়ে সেখানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তার সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন আদালত চত্বরেই এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে। আমরা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক তা আমরা চাই না। অবিলম্বে আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে বিচার করার জোর দাবি জানাই।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ইসকনকে অবিলম্বে নিষিদ্ধের দাবি জবি শিক্ষার্থীদের

আপডেট সময় : ০২:২৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪