ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সরাইলে এক অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়ে বাজেয়াপ্ত

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:২০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • / ২১১১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়ে বাজেয়াপ্ত করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার ধর্মতীর্থ এলাকায় ‘মেসার্স জিসান ব্রিকস্‌’কে গুড়িয়ে দিয়ে বাজেয়াপ্ত করেন সরাইল ইউএনও মো. মোশারফ হোসাইন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সরাইল ইউএনও মো. মোশারফ হোসাইন জানান, উপজেলার ‘মেসার্স জিসান ব্রিকস্‌’ ফিল্ডটি অবৈধভাবে ইট প্রস্তুত করে আসছিলো। এ জন্য গত ২৬ নভেম্বর ইটভাটিতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে ইট প্রস্তুতের দায়ে ইট ভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছিলো ও দুই ব্যক্তিকে ১০ দিন করে কারাদন্ড প্রদান করা হয়েছিলো।
তিনি আরো জানান, কিন্তু তারা তা না মেনে রাতের আধারে লুকিয়ে ইট ভাটার আগুন সচল রাখার চেষ্টা করছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ‘মেসার্স জিসান ব্রিকস্‌’ অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিভিয়ে দেওয়া হয় ও পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় ব্লুয়ার মেশিন (হাওয়া মেশিন) নিষ্ক্রিয় করে দেওয়া হয়। যাতে করে ইট ভাটাতে আর আগুন জ্বালাতে না পারে।

তিনি আরো জানন, ইট ভাটার সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া পূর্বের রায়ের নির্দেশনা অনুযায়ী বাজেয়াপ্ত এই ভাটার পরবর্তী কার্যক্রম সম্পন্ন করে, দ্রুত ভাটার নিলাম কার্যক্রম করে রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদানের জন্য পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা তাগিদ দেওয়া হয়।
এ সময় সরাইল থানার ওসি মো. রফিকুল হাসান, ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাকিবুল হাসান ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্হিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সরাইলে এক অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়ে বাজেয়াপ্ত

আপডেট সময় : ০১:২০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪