ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

পাত্তাই পেল না বাংলার টাইগাররা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৯:৫৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • / ২১০২ বার পড়া হয়েছে

ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম ওয়ানডে ম্যাচে দারুণ লড়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাত্তাই পেল না মেহেদী মিরাজের দল। হারল ৭ উইকেটের বড় ব্যবধানে। এক ম্যাচ থাকতে হারল সিরিজ।

ওয়ার্নার পার্কের এই জয়ের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখে সিরিজও জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৪ সালের পর এই প্রথম ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হারাল ক্যারিবীয়রা।

মঙ্গলবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে একই উইকেট দ্বিতীয় ম্যাচ খেলেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। উইকেট থেকে শুরুর সুবিধা আদায় করতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান উইন্ডিজ অধিনায়ক শেই হোপ।তবে স্বাগতিক বোলাররা সুবিধা আদায় করতে না পারলেও ভুলে ভরা ব্যাটিংয়ে উইকেট বিলিয়ে ফেরে বাংলাদেশ।

ফুল লেন্থের বলে সোজা ব্যাট চালিয়েও ক্যাচ দেন সৌম্য সরকার (২)। লিটন ১৯ বল খেলে মাত্র ৪ রান করে দৃষ্টিকটুভাবে আউট হন। এরপরই মিরাজ (১) বল ছাড়তে গিয়ে প্লেড অন হন।

এক প্রান্তে ভরসা দিচ্ছিলেন তানজিদ তামিম। তিনি ৩৩ বলে চারটি চার ও দুই ছক্কায় ৪৬ রান করে ফিরলে ৬৪ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।
সেখান থেকে ঘুরে দাঁড়ানো তো দূরে উল্টো টপাটপ উইকেট হারিয়ে ১১৫ রানে ৭ উইকেট হয়ে যায় বাংলাদেশ। সেখান থেকে মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম সাকিব ৯২ রানের জুটি গড়েন। তানজিম চারটি চার ও দুই ছক্কায় ৪৫ রান করে ফেরেন। রিয়াদ ৯২ বলে চার ছক্কা ও দুই চারে ৬২ রান করে আউট হলে ৪৫.৫ ওভারে ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ।

জবাবে ৩৬.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিংয়ে ব্রেন্ডন কিং ও ইভিন লুইস ১০৯ রানের জুটি গড়েন। ওই জুটিতেই জয়ের পথ পরিষ্কার হয় ক্যারিবীয়দের। লুইস ৬২ বলে চারটি ছক্কা ও দুই চারে ৪৯ রান করে ফেরেন। কিং ৭৬ বলে ৮২ রানের ইনিংস খেলেন। আটটি চার ও দুটি ছক্কা হাঁকান। এ ছাড়া কেসি কার্টি ৪৫ রান যোগ করেন। অধিনায়ক হোপ হার না মান ১৭ ও রুদারফোর্ড ২৪ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ৪৫.৫ ওভারে ২২৭ (মাহমুদউল্লাহ ৬২, তানজিদ ৪৬, তানজিম ৪৫, আফিফ ২৬, শরীফুল ১৫; সিলস ৪/২২, মোতি ২/৩৬, চেজ ১/১৮)।

ওয়েস্ট ইন্ডিজ : ৩৬.৫ ওভারে ২৩০/৩ (কিং ৮২, লুইস ৪৯, কার্টি ৪৫, রাদারফোর্ড ২৪*; আফিফ ১/১২, রানা ১/৩৮)।

ফল : ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে জয়ী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

পাত্তাই পেল না বাংলার টাইগাররা

আপডেট সময় : ০৯:৫৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪