ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বায়েজিদ লিংক রোডে দুর্ঘটনার কবলে চবি উপাচার্যের গাড়ি 

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১০:১৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • / ২০৮৮ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতারকে বহনকারী গাড়ি। তবে সুস্থ আছেন উপাচার্য।  

রবিবার (১৫ ডিসেম্বর) বেলা তিনটায় চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকার লিংক রোডে চবি উপাচার্যকে বহনকারী গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে বিশ্ববিদ্যালয় থেকে ওই গাড়িতে শহরে যাচ্ছিলেন। বেলা তিনটার দিকে নগরের বায়েজিদ বোস্তামী এলাকার লিংক রোডে পৌঁছাতেই দুর্ঘটনার কবলে পড়েন। একটি বড় ট্রাক তার গাড়িকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। বিকল হয়ে যায় উপাচার্যকে বহনকারী গাড়ি। তবে এতে মারাত্মক দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান উপাচার্য। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে উপাচার্য অন্য একটি গাড়িতে ক্যাম্পাসে ফিরে আসেন।এ ঘটনায় চবি উপাচার্য পুরোপুরি সুস্থ রয়েছেন বলে জানান প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। তিনি বলেন, ‘দুর্ঘটনায় উপাচার্যের কোনো ক্ষতি হয়নি। কিন্তু তাকে বহনকারী গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা ট্রাক উপাচার্যের গাড়িকে ধাক্কা দেওয়ার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘একটা বড় দুর্ঘটনা থেকে চবি উপাচার্য প্রাণে বেঁচে গেছেন। তিনি ক্যাম্পাসে ফিরে এসেছেন।’

বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মো: মোরশেদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। উপাচার্য সুস্থ রয়েছেন এটাই বড় বিষয়। তবে উপাচার্যকে বহনকারী গাড়ি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সেটা দ্রুত ক্যাম্পাসে ফিরিয়ে আনছি। এটা মেরামতের ব্যবস্থা করা হবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বায়েজিদ লিংক রোডে দুর্ঘটনার কবলে চবি উপাচার্যের গাড়ি 

আপডেট সময় : ১০:১৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪