ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

চাঁদপুরে পণ্যবাহী জাহাজ থেকে ৫ মরদেহ উদ্ধার

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৭:২০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • / ২০৯৬ বার পড়া হয়েছে

চাঁদপুরে মেঘনা নদীতে এমভি আল-বাখেরা নামে পণ্যবাহী একটি জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার হয়েছে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ৩ জনকে।

সোমবার দুপুরে জাহাজ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। জাহাজটি নোঙর অবস্থায় ছিল। চট্টগ্রাম থেকে সার নিয়ে জাহাজটি সিরাজগঞ্জের পথে ছিল বলে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কোস্টগার্ড ও নৌপুলিশ। এটি ডাকাতির ঘটনা নয় বলে ধারণা করছে পুলিশ।

ঘটনাস্থল থেকে চাঁদপুর কোস্টগার্ড‌ কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক জানান, হাইমচর উপজেলায় মেঘনার ইশানবালা এলাকায় মালবাহী জাহাজ এমভি আল-বাখেরা থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে দেশি অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। গলা ও মাথাতে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় আরও ৩ জনকে উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে নৌ-পুলিশের চাঁদপুরের অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান জানান, পণ্যবাহী নৌযানটির পাঁচ কক্ষ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের দেশি অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। নৌযানটিতে ছিলেন আটজন। আহত ৩ জনের অবস্থা গুরুত্বর, তারা কথা বলার মতো অবস্থায় নেই। তাদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, জাহাজের সার খোয়া যায়নি। সেকারণে ধারণা করা হচ্ছে ঘটনাটি ডাকাতি নয়। শত্রুতা থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে। নৌযানটির মালিক মেসার্স এইচপি এন্টারপ্রাইজ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

চাঁদপুরে পণ্যবাহী জাহাজ থেকে ৫ মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৭:২০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪