ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কর্ণফুলীতে পুলিশের অভিযানে জুয়ার আসর ভেঙে ১৫ জন গ্রেপ্তার

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:৩১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / ২১০৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের কর্ণফুলীতে পৃথক দুটি অভিযানে জুয়া খেলার অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত এবং রবিবার দুপুরে শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে আটককৃতরা কর্ণফুলী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শিকলবাহা (দুই নম্বর ওয়ার্ড) আহসানিয়াপাড়া এলাকায় একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়। এরপর রবিবার দুপুর দেড়টার দিকে একই এলাকায় দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মোঃ জাহিদ হাসান (২৯), মোঃ হেলাল (৩০), মোঃ রবিউল ইসলাম (২৪), মোঃ জামসেদ (২৮), মোঃ নুর হোসেন (৩২), মোঃ ফারুক (৩০), হুজ্জাদ ইসলাম (২৬), ইরফানুল ইসলাম (২৫), মোঃ সাজ্জাদ হোসেন (২৬), খোরশেদ আলম (২৭), মোঃ নজরুল ইসলাম (৩০), আব্দুর রহমান (২৬), দিদারুল আলম (৩৪), মোঃ আব্দুর রহমান (২৮), এবং মোঃ জাহাঙ্গীর (৪০)।

ওসি মুহাম্মদ শরীফ বলেন, “জুয়া খেলার অভিযোগে পৃথক অভিযানে মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, শিকলবাহা এলাকার এই জুয়ার আসর দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। পুলিশের এই সফল অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের পদক্ষেপ সমাজে অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

কর্ণফুলীতে পুলিশের অভিযানে জুয়ার আসর ভেঙে ১৫ জন গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৩১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫