ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

শিবগঞ্জে বাল্যবিয়ে বন্ধে ধর্মীয় নেতাদের প্রশিক্ষণ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১১:২৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / ২১১১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে বন্ধে ধর্মীয় নেতাদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ সোমবার শেষ হয়েছে।

প্রশিক্ষণে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মোট ২০ জন ইমাম, কাজী ও সনাতন ধর্মের পুরোহিতরা অংশগ্রহণ করেন। ইউনিসেফের অর্থায়নে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসবিসি) প্রকল্পের আয়োজনে গত ২৫ জানুয়ারি থেকে এই প্রশিক্ষণ শুরু হয়ে ২৭ জানুয়ারি (সোমবার) শেষ হয়। প্রশিক্ষণটি সমন্বয় করেন এসবিসি প্রকল্পের প্রোগ্রাম অফিসার মি. উত্তম মন্ডল।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এস এম শাকিল হাসান, ইসলামিক ফাউন্ডেশনম্নের ফিল্ড অফিসার এ বি জি এম গোলাম কিবরিয়া, দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।

প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীরা বাল্যবিয়ে বন্ধে জনঅংশগ্রহণমূলক কর্মপরিকল্পনা গ্রহণ করেন এবং বাল্যবিয়ে প্রতিরোধে শপথ নেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

শিবগঞ্জে বাল্যবিয়ে বন্ধে ধর্মীয় নেতাদের প্রশিক্ষণ

আপডেট সময় : ১১:২৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫