শিবগঞ্জে বাল্যবিয়ে বন্ধে ধর্মীয় নেতাদের প্রশিক্ষণ
- আপডেট সময় : ১১:২৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
- / ২১১১ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে বন্ধে ধর্মীয় নেতাদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ সোমবার শেষ হয়েছে।
প্রশিক্ষণে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মোট ২০ জন ইমাম, কাজী ও সনাতন ধর্মের পুরোহিতরা অংশগ্রহণ করেন। ইউনিসেফের অর্থায়নে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসবিসি) প্রকল্পের আয়োজনে গত ২৫ জানুয়ারি থেকে এই প্রশিক্ষণ শুরু হয়ে ২৭ জানুয়ারি (সোমবার) শেষ হয়। প্রশিক্ষণটি সমন্বয় করেন এসবিসি প্রকল্পের প্রোগ্রাম অফিসার মি. উত্তম মন্ডল।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এস এম শাকিল হাসান, ইসলামিক ফাউন্ডেশনম্নের ফিল্ড অফিসার এ বি জি এম গোলাম কিবরিয়া, দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।
প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীরা বাল্যবিয়ে বন্ধে জনঅংশগ্রহণমূলক কর্মপরিকল্পনা গ্রহণ করেন এবং বাল্যবিয়ে প্রতিরোধে শপথ নেন।






















