ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ফেনীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / ২১৬১ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফেনীতে জেলা বিএনপির উদ্যোগে বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার (৬ আগস্ট) বিকেলে ফেনী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য, ১৯৭১ সালে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে তৎকালীন ফেনী মহুকুমার বিএলএফ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন(ভিপি জয়নাল)।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী সদস্য আবু তালেব, মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, এয়াকুব নবী, গাজী হাবিব উল্ল্যাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী।

এ সময় জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বর্তমান সরকারের সমালোচনা করেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ফেনীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৩১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫